মালদা

পদ্মাভূষণ ডাঃ রাফিউদ্দিন আহমেদ এর ১২৭ তম জন্ম দিবস উপলক্ষে ন্যাশনাল ডেন্টিস্ট ডে পালন ও বিনামূল্যে দন্ত পরীক্ষা শিবির করা হল মালদায়

পদ্মাভূষণ ডাঃ রাফিউদ্দিন আহমেদ এর ১২৭ তম জন্ম দিবস উপলক্ষে ন্যাশনাল ডেন্টিস্ট ডে পালন করা হল মালদায়। সোমবার ইন্ডিয়ান ডেন্টল অ্যাসোসিয়েশনের মালদা শাখার উদ্যোগে এই একটি বিনামূল্যে দন্ত পরীক্ষা শিবির করা হয়। এদিন এই কর্মসূচীটি করা হয় ফোয়ারা মোড় পুরনো হাসপাতাল ক্যাম্পাসে। ইন্ডিয়ান ডেন্টল অ্যাসোসিয়েশনের মালদা শাখার প্রেসিডেন্ট ডাঃ মিনা কেডিয়া জানান, প্রতি বছরের ন্যায় তারা এই বছরও উদ্যোগ নিয়ে এই শিবির করছেন বিনামূল্যে। এদিন তারা প্রায় ৫০ জনের দন্ত পরীক্ষা করেন বিনামূল্যে। শুধুমাত্র মালদা জেলাতেই না সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় তাদের এই কর্ম শিবির হয়ে থাকে। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/yXMTMYEW0iE